1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

*ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার মাসুক মিয়া হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে মাসুক মিয়া নামে এক ব্যাক্তিকে মারপিট করে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত মাসুক মিয়াকে প্রথমে ছাতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মো.মদরিছ আলীর বাড়ি সংলগ্ন রাস্তায়। ছিনতাইয়ের শিকার মাসুক মিয়া নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সুত্রে জানাগেছে, প্রতিপক্ষের লোকজনের সাথে বাদির মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে। এজন্য প্রতিপক্ষের লোকজন রাস্তায় একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা করে তাকে আহত করার পর সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

মাসুক মিয়া দোয়ারাবাজার উপজেলার বালিউরা বাজারে যান একটি গরু ক্রয় করতে। গরু ক্র‍য় করতে না পেরে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছামাত্র পরিকল্পিতভাবে ৬ জন লোক রাস্তায় তার গতিরোধ করে তাকে মারপিট শুরু করে দেয় বলে জানান অভিযোগ সূত্রে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় আহত মাসুক মিয়া-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে ডাক্তার রেফার্ড করেন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের সরকুম আলীর ছেলে সমুজ আলী এবং সমুজ আলীর ছেলে রাকিব আলী, উসমত আলী, সাকিব আলী, আনফর আলীর ছেলে আলফু মিয়া ও ফিরোজ আলীর ছেলে রাসুম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com