1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় দোকানে জাল টাকা দিতে গিয়ে ধরা খেল যুবক, পুলিশে সোপর্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় দোকানে জাল টাকা চালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আসিক (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার দশ্যূনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে। আটক আসিক ভুবনের চালা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল বেলা আসিক দশ্যূনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় তিনি দোকানিকে মোট ৬,৫০০ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান এর মধ্যে ১,০০০ টাকার দুইটি এবং ৫০০ টাকার ৯টি নোট অর্থাৎ ৫,৫০০

টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কাপাসিয়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আটক যুবকের কাছ থেকে ভুয়া ও জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com