1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী চাচীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে ভাতিজা গ্রে’প্তা’র-গাজীপুর সংবাদ  দক্ষিণ সুরমায় সুপ্রিম কোর্টের রায় অমান্য করে জমি দখলের ঘটনায় মামলা: ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে আইনি লড়াইয়ে ভুক্তভোগী পরিবার।-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  Unlocking the benefits of crypto payments at Non GamStop Casinos UK 2026 Unlocking fast withdrawals: what UK players need to know about non GamStop casinos ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে-গাজীপুর সংবাদ  গলাচিপায় আইন-শৃঙ্খলা সভা, ‘মা’ ইলিশ সংরক্ষণেও গুরুত্ব-গাজীপুর সংবাদ  The best betting sites in Australia revealed: promotions and bonuses that enhance your gameplay তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টিত-গাজীপুর সংবাদ  Casino utan konto 2026: Fördelarna med Pay N Play och smidiga uttag

গলাচিপায় আইন-শৃঙ্খলা সভা, ‘মা’ ইলিশ সংরক্ষণেও গুরুত্ব-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাদক, কিশোর গ্যাং, চুরি, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মৎস্যজীবী ও বরফকল মালিকদের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. জাকির মুন্সী, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের প্রতিনিধি মোহাম্মদ আবু নাঈম, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্যসচিব মোহাম্মদ সাহেব আলী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন।
সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে জেলেদের সচেতন করা, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনসহ স্থানীয় মৎস্যজীবী ও বরফকল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com