1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ 

“মা না দেখলে কুকুরই ছিঁড়ে খেত”:কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

নদীতে ছিপ ফেলে মাছ ধরতে এসেছিলেন হালিমা বেগম। কিন্তু বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুলিক নদীর তীরে চোখ পড়তেই থমকে গেলেন তিনি। সেতুর পাশে পড়ে আছে একটি নিথর নবজাতক, আর একটি কুকুর সেটিকে টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। ছিপের লাঠি হাতে তিনি তাড়িয়ে দেন কুকুরটিকে। পরে পুলিশ এসে উদ্ধার করে নবজাতকের মরদেহ।

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশের। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নবজাতকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা হালিমা বেগম। কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার পর তিনি বিষয়টি তাঁর ছেলে রবিউল ইসলামকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রবিউল। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। এরপর রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, “মা যদি সময়মতো বিষয়টি দেখতে না পেতেন, তাহলে কুকুরটি নবজাতকের মরদেহ ছিঁড়ে খেয়ে ফেলত। এমন অমানবিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা নবজাতককে এভাবে ফেলে গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পাশের একটি গলির ময়লার ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে জেলায় ফের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com