1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে কমিনিউটি পুলিশিং- ডে পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৪০ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৪ নভেম্বর)কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এদিন পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। পরে পুলিশ সুপার কার্যালয় চত্বর থেকে “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম (বি,ডি হল)’ এ গিয়ে শেষে হয়। সেখানে ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি উপলক্ষে কেক কাটা শেষে আলোচনা সভায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এ সময় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, মুখ্য আলোচক পুলিশ সুপার উত্তম

প্রসাদ পাঠক। বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও পি,বি,আই’র পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নাসির উদ্দিন যুবায়ের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি,সম্পাদক,
রাজনৈতিক নেতা,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com