1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

শেখ হাসিনা প্রতিবন্ধীদের দায়িত্ব কাঁধে নিয়েছেন: পলক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয় তারা আমাদের অহংকার।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে বিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভাতা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারো বোঝা নয় তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। পরিবারের দায়িত্ব নিচ্ছেন। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। জননেত্রী শেখ হাসিনা অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করছেন। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। আজ সরকারের সব ধরনের উন্নয়ন মানুষ ভোগ করছে।

পলক আরও বলেন, সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবারেরর মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুযোগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ১৫৩০ জন বয়স্ক বাবা-মা ভাতা পাচ্ছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ৮৮৪ জন বোন বিধবা ভাতা পাচ্ছে। আজ আমার বয়স্ক বাবা-মা, বিধবা বোন, প্রতিবন্ধী ভাই-বোনরা মাসে ভাতা পাচ্ছেন। ফলে তাদের হাত খরচের জন্য কারো কাছে হাত পাততে হয় না। আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দেবেন।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, এড. ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com