1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ 

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।

বড়লেখা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুনজিত কুমার চন্দের নিকট মনোনয়ন জমা দেন আওয়ামিলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

এদিকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র নিকট মনোনয়ন ফরম জমা দেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ ময়নুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের বলেন, ষষ্ঠ বারের মতো আমাকে এই আসনে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনের মানুষ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com