1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

গজারিয়া জিস্ট পলিটেকনিকে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাঅনুরাগী, সমাজ সেবক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং জিস্ট পলিটেকনিক এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার।

জিস্ট পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ মামুন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবে সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি সেক্রেটারি বিজিএমই মোহাম্মদ মহসিন, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শাহ্ শের আলী সি এন জি স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান সরকার।

এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং ইসলাম ও নৈতিকতা মূল্যবোধে উপর গুরুত্বআরোপ করে নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নানামূখী বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন জিস্ট পলিটেকনিক এর ইলেকট্রিক্যাল বিভাগের ১ম পর্বে শিক্ষার্থী হাফেজ মাহাদি হাসান। পরে বক্তারা ডিপ্লোমা প্রকৌশল বিদ্যা এবং ইসলাম ও জীবন বিধান দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ায় প্রত্যয় সর্ম্পকিত নানামুখী বক্তব্য আলোচনা করেন। শেষে প্রতিষ্ঠানটিতে নবীন ভর্তি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুল বিতরন করে ছাত্র শিক্ষক শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com