1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ  নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধর-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় সিমিন হোসেন রিমি’র নৌকা প্রতীকের প্রচারণা ও জনসংযোগ শুরু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ টাইম ভিউ

কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর ( ৪) কাপাসিয়া আসনে নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ সংযোগ ও প্রচারণার কাজে বেরিয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই কাপাসিয়া উপজেলার টোক ও সিংহশ্রী ইউনিয়ের বিটিপাড়া এমবি দাখিল মাদ্রাসা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপরে জাওয়াদী স্কুল মাঠ, কাজলদিগি সরকারি স্কুল মাঠ, বরিবাড়ি স্কুল মাঠ, কপালেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ ও নামিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।টোক ইউনিয়নের ডুমদিয়া উচ্চ বিদ্যালায় মাঠ, পাচুয়া সরকারি স্কুল মাঠ, আড়ালিয়া স্কুল মাঠ, ঘোসের কান্দি সরকারি স্কুল মাঠসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে সিমিন হোসেন রিমি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আগামী ৭ ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com