1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

গলাচিপায় নৌকার শেষ পথসভায় হাজারো মানুষের ঢল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ টাইম ভিউ

মিঠুন পাল (পটুয়াখালী) জেলা প্রতিনিধি

পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচারণা। বৃহস্পতিবার বিকেলে গলাচিপা পৌরসভার হাইস্কুল মাঠে নৌকা মার্কার শেষ পথসভায় হাজারো মানুষের ঢল নামে। সভায়  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস এম শাহজাদা জনতার উদ্দেশ্য বার্তা দেন। নৌকার আদলে বানানো মঞ্চে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় গলাচিপা উপজেলা সদরের হাইস্কুল খেলার মাঠে হাজারো নারী পুরুষের উপস্থিতিতে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাজি মু. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা উপজেলার জনমানুষের নেতা এসএম শাহজাদা (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দলীয় সভাপতি সম্পাদক, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী সমর্থকেরা নৌকা মার্কার সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে শ্লোগানে শ্লোগানে উদ্বেলিত করে জনসভা প্রাঙ্গণ। সভাস্থলে বিভিন্ন সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সুধীজন সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।

শেষ জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা ভোটারদের উদ্দেশ্য বলেন, সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঙালির হৃদয়ের মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com