1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর অস্ত্রসহ আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের অধিকাংশ কেন্দ্রে রাত থেকেই ভোট গ্রহণ, ককটেল বিস্ফোরণ, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে দুটি কেন্দ্রে সংঘর্ষ, ভোট গ্রহণ বন্ধ, পুলিশের মোবাইল টিমের গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি বর্ষণ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১ জন আটকের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১১৮টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রিসাইডিং অফিসার নেছার আহমেদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে কেন্দ্রের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি প্রতিকূলে হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে বেলা ৩টা ১০ মিনিটে ভোট পুনরায় শুরু হয়।
এদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের শোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৩টার দিকে নৌকার সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশের মোবাইল টিমের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই সময়ে পুলিশের গাড়িটি ভাঙচুরের শিকার হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে দুই রাউন্ড গুলি করে। নৌকার সমর্থকেরা এই ঘটনার জন্য ঈগলের সমর্থদের দায়ী করেন।
বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে পৌরসভার পূর্ব বড়ালি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন লাঞ্ছিত হন। এসময় ঈগল প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবি আরিফ নামে একজনকে আটক করে এবং তার কাছ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

এদিকে ভোটাররা জানান, উপজেলার বেশির ভাগ কেন্দ্রের আশে পাশে বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে। পৌরসভার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন রাতে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে ও ভোট সামগ্রী বহন করা গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিসাইডিং অফিসার নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com