1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ 

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে নাটোরের জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সূর্যালোকের অনুপস্থিতি ও উত্তরের হিমেল বাতাসে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়লে কুয়াশা কমছে কিন্তু সূর্যের মুখ না দেখা যাওয়ায় শীতের তীব্রতা কমছে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে তীব্র হিমেল বাতাস। সকালে মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছে না। কিন্তু কর্মজীবী মানুষকে শীত উপেক্ষা করে বের হতেই হচ্ছে। শহরের রাস্তাগুলোতে লোকজন চলাচল যেমন কম তেমনি যাত্রী না পাওয়ার কারনে রিক্সা, অটোরিক্সা ও ভ্যানসহ ছোট ছোট যানবাহনের চালকরা পাচ্ছেন না তেমন যাত্রী।

ফলে তাদের আয় কম হচ্ছে। দিন মজুররা শীতে কাজ করতে পারছে না। হাত-পা শীতে জমে যাচ্ছে।

প্রচন্ড ঠান্ডা আর কুয়াশার কারণে নাটোর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর সহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। নাটোর সদর হাসপাতাল সুত্র জানায় হাসপাতালের ১৩ টি বেড সংখ্যার বিপরীতে গতকাল শুক্রবারপর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে ৩০ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৪৫ জন।

এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, শীতকালে শিশুরা ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি,নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। এ ছাড়া শীতকালে ঠান্ডা লেগে ভাইরাসজনিত পাতলা পায়খানা হতে পারে। এ জন্য তাদের সন্ধ্যার পর বা খুব সকালে ঘরে রাখার, গরম পেশাক পরিধান করা সহ সাবধানে রখার ও বিশুদ্ধ পানি পান করানোর পরামর্শ দেন তিনি। একই সাথে বয়স্কদেরও শীতকালে শরীরের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com