1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
Tom Casino: Your Personal Elite Gateway to Premier Digital Betting Excellence Sankra Casino – Deine persönliche Spitzenplattform für authentisches Glücksspiel LiraSpin Casino : Ta Référence Haut de Gamme pour les Jeux de Casino en Ligne Crownz Casino: Ιδανική Ύψιστη Βίωση Ηλεκτρονικού Παιχνιδιού 22bit Herňa – Kompletný návod prémiovou hernou platformou ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ 

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২১১ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি

গত ১৪,০১.২০২৪ জানুয়ারি দুই একটি অনলাইন নিউজ পোর্টালে শাহপরানে যুবককে মারধরসহ গাড়ি ভাংচুর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ শীর্ষক,শিরোনামীয় সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে কিছু সত্যের আড়ালে ধূম্রজাল মিথ্যাচারের আশ্রয় নিয়ে যে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে,আমরা উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লোকমান আহমদ এক প্রতিবাদলিপিতে দাবি করেন,আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

যে তথ্য উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, গত শনিবার (১৩ই জানুয়ারি) রাত অনুমান সাড়ে ৯ ঘটিকায় শাহপরান থানাধীন সুরমাগেইট জাকারিয়া সিটি সড়কস্থ এফআইভিডিবি এনজিও প্রতিষ্ঠানের সম্মুখে এ ঘটনা ঘটেছে বলে এমন অভিযোগ আনা হয়েছে।

এদিকে এমন অভিযোগ এনে গতকাল রবিবার (১৪ই জানুয়ারি) ৮জনকে আসামি করে শাহপরান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছিনতাইয়ের স্বীকার ভুক্তভোগী একই থানাধীন আটগাঁও দাসপাড়া এলাকার মঈন উদ্দিনের পুত্র জসিম উদ্দিন।

দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে – একই থানাধীন দাসপাড়া চকগ্রাম এলাকার শুকুর আলীর পুত্র লুকমান মিয়া, একই এলাকার লিটন মিয়ার পুত্র অলিপ, নয়াগাঁও এলাকার ফয়সল, চকগ্রাম এলাকার আলাউদ্দিনের পুত্র মকুল, দত্তগ্রাম এলাকার মজমদর ওরফে জামাল, চকগ্রাম এলাকার ইসলাম উদ্দিনের পুত্র ইমু, একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র সাজু ও একই এলাকার ছানা মিয়ার পুত্র রায়হান সহ আরোও অজ্ঞাতনামা ১০/১২জনের বিরুদ্ধে শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে- ভুক্তভোগী যুবক একটি সালিশ বৈঠকে তার পাওনা ৩০ হাজার টাকা হইতে মাত্র ১০ হাজার টাকা নিয়ে আসার পথে উপরোক্ত স্থানে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটা কাটি হয় এতে জসীম উদ্দীন,তাহার সাথে থাকা শহিদ, বেলাল এরা সবাই বিএনপি সাপোর্ট করেন আর ওপর পক্ষ আওয়ামী লীগ সাপোর্ট করেন এরই সূত্র ধরে কথা কাটাকাটি জের ধরে কিছু হাতাহাতির ঘটনা ঘটে শেষ পর্যন্ত স্থানীয় লোকজন উভয়পক্ষকে মীমাংসা করে যার যার পথে ফিরিয়ে দেন। এর সূত্র ধরে পরদিন জসিম উদ্দিন বাদী হয়ে শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ছিনতাইয়ের কোন সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ হারুন রশীদ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি তবে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

লোকমান আহমদ জানান আমি দীর্ঘদিন থেকে সিলেটে ব্যবসা বানিজ্য করে আসছি,পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রয়েছি।

একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া সংবাদ করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে।

আমি এতে সামাজিক,রাজনৈতিক, মানষিক ও ব্যবসায়ীকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।

দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাগুলো বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com