1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ  নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধর-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে যান্ত্রিক সংকটে গ্যাস বন্ধে হাহাকার-দুর্ভোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম:সারা চট্টগ্রাম জুড়েগ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরীসহ পুরো চট্টগ্রামে গ্যাসের হাহাকারে জনদুর্ভোগ। যান্ত্রিক সংকটে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।আমদানি নির্ভর চট্টগ্রাম আমদানিকৃত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের কোথাও এক ফোটা গ্যাস নেই।

এতে করে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রান্নাবান্নার চুলা। চট্টগ্রামকে আমদানিকৃত গ্যাস নির্ভর করে ফেলায় দেশের সিলেট কিংবা কুমিল্লা অঞ্চলের গ্যাস এনে জরুরি পরিস্থিতি সামাল দেয়ার সুযোগও নেই।

সূত্র বলেছে, চট্টগ্রামের কাফকো, সিইউএফএল, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রসহ গ্যাসনির্ভর সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাস নেই ৬৮টি সিএনজি রিফুয়েলিং স্টেশনসহ কয়েক হাজার বাণিজ্যিক এবং ৬ লাখেরও বেশি আবাসিক গ্রাহকের সংযোগে।

ভোররাত থেকে পুরো চট্টগ্রামে গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়।মুল গ্যাসলাইন ফাইভ সারা চট্টগ্রাম পর্যন্ত ৯২ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইনের গ্যাস দিয়ে মাত্র কয়েক ঘন্টা চলেছে কোন মতো।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা বলেছেন, এলএনজি টার্মিনালের সাথে পাইপ লাইনের সংযোগ দেয়ার চেষ্টা চলছে। তবে এতে কতক্ষন সময় লাগবে তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।

পাইপ লাইনে গ্যাস সরবরাহ শুরু হলেও চট্টগ্রাম পর্যন্ত সেই গ্যাস এসে পরিস্থিতি স্বাভাবিক হতে ঘন্টা কয়েক লেগে যাবে। এতে করে আজ গ্যাস সরবরাহ আদৌ শুরু কিংবা স্বাভাবিক হবে কিনা তা নিয়ে কর্মকর্তারা সংশয়ে রয়েছেন।
সংস্কার কাজ শেষ করে সিংগাপুর থেকে আনা এলএনজিবাহী জাহাজ (টার্মিনাল) মহেশখালীতে সাগরের তলদেশে পাইপ লাইনে সংযোগ দেয়ার সময় গতকাল বিপর্যয় ঘটে। জাহাজের সাথে পাইপের সংযোগ দেয়া সম্ভব না হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রসংঙ্গ: চট্টগ্রামে আগে সিলেট এবং কুমিল্লা অঞ্চলের গ্যাস আনা হতো বিদ্যমান আশুগঞ্জ বাখরাবাদ পাইপ লাইন দিয়ে। এলএনজি আমদানি শুরু করার পর আশুগঞ্জ বাখরাবাদ পাইপ লাইনকে বাল্ব লাগিয়ে ওয়ান ওয়ে করে ফেলা হয়। এতে চট্টগ্রামের দিক থেকে গ্যাস শুধু নেয়া যায়, চট্টগ্রামে আনা যায় না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com