1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৫২ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতি‌নি‌ধি বা‌গেরহাটঃ

বাংলানিউজটোয়েন্টিফোর ডট.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭জুন) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্ধ শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।

এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ শেখ আজমল হোসেন,বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও ৭১ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী,বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এন টিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম।বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি এসএস শোহান। বাগেরহাট প্রেসক্লাবের সদস্য,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল 24 এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম।প্রেসক্লাবের সদস্য ও এটি এন বাংলা,এটি এন নিউজের জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি সরদার আঃ কাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মিরাজুল শেখ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট ফটো সাংবাদিক সবুজ শিকদার ওরফে ডেনিয়াল রাজকুমার সহ অন্যান্যরা।

বিএমএসএস এর বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবুর সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান শিমুল সহ।মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার সকল নেতৃবৃন্দ এবং বাগেরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী এই মানববন্ধনে যোগ দেন।

এসময়ে বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।

বৃহস্পতিবার(১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে পিছন থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।

এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com