1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

কুড়িগ্রামে ট্রলিচাপায় প্রাণ হারালো বাবা ও ছেলে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৩০ টাইম ভিউ

স্টাফ রির্পোটারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় রবিবার ২৫ জুন
ট্রলিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
এদিন সকাল ১১ টায় উপজেলার বিদ্যাবাগিশ এলাকার চাঁদের বাজার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা ও ছেলে উপজেলার ধর্মপুর গ্রামের একরামুল হক (৪৮) ও তার শিশুসন্তান মাসুদ রানা (৯)।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ১১ টায় একরামুল হক তার দুই ছেলে মাসুদ রানা ও মিলন মিয়াকে নিয়ে পার্শ্ববর্তী ভাঙামোড় গ্রাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বড় ছেলে মিলন মিয়া একটি সাইকেল। আর একরামুল হক ও তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে আরেকটি সাইকেল চালিয়ে উপজেলা সদর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁদের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একরামুলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ওই ট্রলির নিচে পড়ে যান বাবা একরামুল ও তার ছেলে মাসুদ রানা। পরে প্রতক্ষদর্শীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাসুদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একরামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওইদিন বিকেল ৩ টার দিকে তিনিও মারা যান।
ফুলবাড়ি থানার এসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-ছেলের নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(গাজিপুর সংবাদ / হু কবির)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com