1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুরের ঘটনায় আটক -১- গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩০০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় নাসির উদ্দীন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আটক নাসিরউদ্দীন জেলার হরিপুর উপজেলার গেদুরা মারাধার পারুলপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং আহত উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ সদর থানায় কর্মরত আছেন।
শ‌নিবার (০৮ জুলাই ) সকা‌ল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কে‌চি গেটের তালা ভেঙ্গে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। পরে বেলচা দিয়ে বিভিন্ন কক্ষের থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর করে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বলেন, সকালে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে পরে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মিনিটের মধ্যে জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, মুক্তিযোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অতি‌রিক্ত জেলা প্রশাসকের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত দশ‌টি কক্ষের জানালা ভাঙচুর করে। একই সঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর করে। তাকে কোন ভাবে আটকানো যা‌চ্ছিল না। পরে সদর থানার এস আই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে তার উপর হামলা করলে তিনি আহত হন। তবে এ ভাংচুরের কারণ জানা যায়নি।
সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।তবে ঘটনাটি সে কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিলো, তাদের কি ভূমিকা ছিলো, কেন ভাংচুর করা হলো সেটা আমরা তদন্ত করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com