1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শরীফপুর ইউপি চেয়ারম্যান পদে হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা মতবিনিময় সভায় হাত তুলে সমর্থন জানালেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা-গাজীপুর সংবাদ  গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en

সাংবাদিক মিলন হত্যার বিচার দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪২৪ টাইম ভিউ

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক মিলন হত্যার বিচার দাবিতে আজ (৮ আগষ্ট) মঙ্গলবার বিকেলে উপজেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধনে প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন, কাপাসিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল শাহীন। কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল গাফফার, সাংবাদিক মুসা খান রানা,কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমূখ।
এ সময় সাংবাদিকরা ক্ষুব্ধস্বরে বলেন, ঘাতক ট্রাক চালক গ্রেফতার হলেও এখনও ধরাছেঁায়ার বাইরে থাকা ট্রাক হেলপার ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। সাংবাদিকরা আরও বলেন, ট্রাক মালিক ও চালকরা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে থানা প্রশাসনের সাথে আতাত করছে বলে অভিযোগ করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আমাদের সয়ের সাংবাদিক জাকির হোসেন কামাল, আনন্দ টিভির মাসুদ পারভেজ চৌধুরী,বাংলাদেশ প্রতিদিনের শেখ সফিউদ্দিন জিন্নাহ, সমকালের আব্দুল কাইয়ুম, দেশ রূপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, যুগান্তরের খোরশেদ আলম ও সাংবাদিক মাহমুদুল হাসান,দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি এসএম মাসুদ,প্রভাতের জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক ও সুধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও কাপাসিয়ার সাধারণ জনতা। এর আগে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গাজীপুর থেকে প্রকাশিত গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মঞ্জুর হোসেন মিলন গত ৪ আগষ্ট গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি আসার সময় কোটবাজালিয়া বাজারের পাশে বালুবোঝাই একটি ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যা করে। ঘটনারদিন রাতে নিহতের ছোটভাই বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি পুলিশ না নিয়ে এজাহার পরিবর্তনে বাধ্য করে মিলনের স্ত্রী রিমিন আক্তারকে বাদি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা নেয় পুলিশ। মামলার একদিন পর র‌্যাব—১ ও ১০ যৌথ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকার এক আত্মিয়ের বাড়ি থেকে ঘাতক ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com