
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে,শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি,কার্যক্রমের আওতাধীন বাসা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
(১৪ আগষ্ট ) সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট দড়ি মেরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কাওছার আহমেদ,ডা. সাব্বির, ডা.স্বর্না ও স্বাস্থ্য কর্মকর্তা আকরাম হোসেন সুমন ,কৃষি অফিসার সাইদুর রহমান,স্বাস্থ্য কর্মকর্তা খুকুমনি অধিকারী,খালেদা আক্তার রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন ।

এ-সময় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদানসহ গাইনী বিশেষজ্ঞধারা মা ও শিশু দন্ত রোগীদের রোগ নির্ণয় করে ঔষধ দিয়ে প্রেসক্রিপশন প্রদান করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বাসা ফাউন্ডেশনের এজিএম জাকির হোসেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনু রানী দাস।বিশেষ অতিথি জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মনসুর আহমেদ সরকার, সহকারী শিক্ষক মনির হোসেন প্রমুখ।
Leave a Reply