1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

জাতীয় শোক দিবসে চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-সিএমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৮৬ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

আজ শোকাবহ বেদনাবরা ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কর্মময় জীবন,আদর্শকে বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ খ্রিঃ উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আজ ১৫আগষ্ট,দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিএমপি’র উদ্যাগে আয়োজিত এই চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।


স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও আদর্শকে বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতাটির। সিএমপি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটেগরিতে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আয়োজনে।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধেয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: একঝাঁক কচিকাঁচার দল। তারা কেউ ‘৭১ দেখেনি, দেখেনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে। তবুও রং পেন্সিল নিয়ে ‘বসে আঁকা প্রতিযোগিতায়’ তাদের কারো ছবিতে জীবন্ত হয়ে উঠেছে বঙ্গবন্ধুর মুখাবয়ব, কেউ এঁকেছে ৭ মার্চে জাতির পিতার সেই অভূতপূর্ব অঙ্গুলিহেলন। কেউ বেছে নিয়েছে মুক্তিযুদ্ধ আর কেউবা ভাষা আন্দোলন। বিষয়বস্তু যা-ই হোক না কেন, প্রতিটি ছবিতেই কোন না কোনভাবে জড়িয়ে রয়েছে সেই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। এরপর এলো আবৃত্তি বা কবিতা পাঠ প্রতিযোগিতা। এখানেও প্রতিটি কবিতায় কী অবর্ণনীয় যত্নে, কী পরম মায়ায় তারা তুলে ধরলো জাতির পিতাকে। অথচ তারা কেউ কোনদিন দেখেনি তাঁকে!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com