1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবির বৃক্ষরোপণ কর্মসূচি কাপাসিয়ায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুর জেলার কাপাসিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

আজ (১৬ আগষ্ট ) বুধবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা আশ্রয়ায়ন প্রকল্পসহ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে এক হাজার বনজ ও ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ ,প্রানী সম্পদ কর্মকর্তা রাশেদ উজ্জামান মিয়া।

এ-সময় উপস্থিত ছিলেন,ইউসিবির কাপাসিয়া শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম,আঃ মান্নান,ইউপি চেয়ারম্যান আইবুর রহমান শিকদার, ইউপি সদস্য আমজাদ হোসেনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।গাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এ ছাড়া বৃক্ষ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়।
এসব কারণে ইউসিবি চারাগাছ রোপণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা।

এ-প্রকল্পের অধীনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে ’মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চর, হাওর, উপকূল, সীমান্তবর্তী এলাকাসহ তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসব ‘মডেল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার করে সারাদেশে অন্তত ৫০ হাজার চারাগাছ ও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে।
একইসঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন,কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট/কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান, কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (নিরাপত্তা চশমা, কীটনাশক প্রতিরোধী পোশাক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
একইসঙ্গে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com