1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

সমাজসেবা অধিদপ্তর কতৃক ক্ষুদ্রঋণের চেক বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩১৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

“শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এই স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ১ কুটি ৩ লাখ টাকা ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট ) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ঋণের অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির হোসেনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,এ এস এম আনোয়ারুল করিম উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, এ টি এম তৌহিদ উজ্জামান সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত মোট টাকা ১ কুটি ৩ লক্ষ টাকার মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা ২২৭ জনকে প্রদান করা হয়।

এ-সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানবৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com