1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

রামপালে শোক সভায় তালুকদার আব্দুল বাকী ”দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫০ টাইম ভিউ

সবুজ শিকদার,বাগেরহাট জেলা প্রতিনিধি,

বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেছেন, আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না,কেউ রাজনীতির নামে আর মানুষ মারতে পারবে না,বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জড়িত আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিচার করে নাই। আইন করে তাদের বিচার কার্যক্রম বন্ধ করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলা তাঁতী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রামপাল উপজেলার যত উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। আর এর পেছনের কারিগর ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মীনী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম হাবিবুন নাহারের।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠিত রামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি নাজমুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় রামপাল উপজেলা আওয়ামী লীগ, তাঁতী লীগ  ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com