1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২২৬ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র খোলা ও আসবাবপত্রে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ১৩ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশী ৪৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ ভরি রৌপ্যলঙ্কার হারিয়ে নিঃস্ব প্রায় এই পরিবারটি। ঘটনা শুনামাত্রই রাত ৯ টায় গজারিয়া থানা বিট অফিসার দেলোয়ার হোসেন ও তদন্ত অফিসার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে

বলেও জানান তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য পারিবারিক কাজে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাহিরে গেলে ফাঁকা বাড়িতে ডাকাতরা দুর্ধর্ষ ডাকাতি করে। বাড়ির সদস্যরা ঘরে ফিরে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি ও আর্তচিৎকার করে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে এমন ভয়াবহ ডাকাতির তীব্র নিন্দা জানান সকলে। তবে ডাকাতির এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com