1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮২ টাইম ভিউ

এ হামিদ সরকার,নীলফামারী

নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য (নীলফামারী-০২) বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘রাজনীতি মানে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করছে। উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উন্নয়ন হবেই।’

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল,ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, টুপামারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম শাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নসিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম জানান,’রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণে নির্বাচিত বেসরকারী বিদ্যালয়ের প্রায় দুই কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com