1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

গোয়াইনঘাটে মন্ত্রী ইমরান আহমদ, এমপি বলেন দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ও আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে:

সিলেটের গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে ও দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি।

বাড়ি-গাড়ি বড় সম্পদ নয়, সন্তানের সুশিক্ষার জন্য বিনিয়োগ করার চেয়ে ভাল কিছু হতে পারে না। এখনকার যুগে বাস করে তুমরা যদি কোনো ডিজিটাল যন্ত্র ব্যবহার করতে না পারো, তবে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রচলিত শিক্ষা প্রতিনিয়তই বদলাচ্ছে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাগুজে বইকে বিদায় করে ডিজিটাল মাধ্যমে তোমাদের শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার প্রসারে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অনুসরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
শনিবার (৪ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল ফাজিল মাদরাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাদরাসার সীমানা প্রাচীরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের যে ভূমিকা, এই ভূমিকা অনন্য-অসাধারণ উল্যেখ করে অভিভাবক দের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে দেশ ও নিজের জন্য বড় বিনিয়োগ।

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বারহাল ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম করিম শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ইমরান আহমদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, বারহাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, আলীরগাঁও উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউসুফ আলী, প্রধান শিক্ষক, সিতাংশু মোহন দে, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, বারহাল ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত, কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুশতাক আহম,আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য একেদিনে মন্ত্রী ইমরান আহমদ আটলিহাই – নাইন্দা হাওর সড়কে আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর ও সমবায় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com