1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ জেলায় নবাগত রেঞ্জ ডিআইজির আগমন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার রাজবীর দে”র জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন-গাজীপুর সংবাদ  ১৯৯৭ ব্যাচের স্মৃতিময় মিলনমেলায় মুখরিত হয়েছে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়-গাজাপুর সংবাদ  ছাতকের সিঙ্গেরকাছ হাফিজিয়া মাদ্রাসায় নবনির্মিত ভবনে ক্লাস উদ্বোধন ও ছবক প্রদান-গাজীপুর সংবাদ  Bestes Online Casino in Österreich 200 Bonus গফরগাঁওয়ে পরিবারকে ঘিরে প্রতারণা, অর্থ লেনদেন ও প্রভাব বিস্তারের অভিযোগ-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি প্রদান সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Fish and Spins Casino: Your Own Complete Guide to High-End Ocean-Themed Gambling

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮০ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পরে স্বামী নাজমুল ইসলাম (৪০) নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী নাজমুল ।
এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম
উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে বিকারগস্ত ভাবে চলাফেরা করতো।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com