1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনের মধ্যে ২টিতে নৌকা এবং ১টিতে লাঙ্গল বিজয়ী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২২০ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে

৩ টি আসনের মধ্যে ২টি আসনে নৌকা ও ১ টিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে। রবিবার ৭ জানুয়ারি রাতে জেলা রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ২ লাখ ৫৩ হাজার ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রহমান রাজি পেয়েছেন ১৩ হাজার ৯ শত ৪০ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজন ১ লক্ষ ১৫ হাজার ৪ শত ১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২ শত ৪৫ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ ১ লাখ ৬ হাজার ৭ শত ১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪ হাজার ৮ শত ২১ ভোট৷
এর আগে এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ০৩টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। এর মধ্যে ‍পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৬৩৮ ও মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ২৮১ এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ৪ জন।
এ তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি, ঠাকুরগাঁও-২ আসনে- ১০৪ টি এবং ঠাকুরগাঁও-৩ আসনে- ১২৮ টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com