1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

পেকুয়ায় শিক্ষকদের সাথে এমপি ইবরাহিমের মতবিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ টাইম ভিউ

হিরু আলম পেকুয়া প্রতিনিধি:

চকরিয়া-পেকুয়ার নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক) এর সাথে পেকুয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের দিকে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ফৈজুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, রাজাখালী বিইউআই ফাজিল মাদরাসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু পারভিন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়া তাই প্রমাণ করে। আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে আরও বেশি উদ্যোগ নিবে এ সরকার। এসময় প্রাথমিকের মতো ইবতেদায়ীর শিক্ষার্থীদেরও উপবৃত্তির আওতায় আনতে মত দেন রাজাখালী বিইউআই মাদ্রসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইবরাহিম বলেন, যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা হলো শিক্ষার মেরুদণ্ড। তাই আমি সবসময় শিক্ষকদেরকে তাঁদের প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করিনা। আপনাদের যেকোন সমস্যা যেকোন সময় আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি এ ব্যাপারটি সর্বাধিক গুরুত্ব দিবো। এছাড়া আগামী এক মাসের মধ্যে স্ব স্ব বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসকে অবগত করতে শিক্ষকদের নির্দেশ দেন সাংসদ ইবরাহিম।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসের (মাধ্যমিক) একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইনসহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com