1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।

নাটোর বিআরটিএ অফিসের ভেতর বসেন দালাল, চুক্তিতে করে দেন লাইসেন্স’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনাযর চিত্র তুলে ধরা হয়। এরপর আজ দুদকের কর্মকর্তারা নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন।

অভিযান পরিচালনার সময় ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে দেওয়া বেশ কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে মুঠোফোনে কথা বলে অতিরিক্ত অর্থ আদায় ও অফিসে দালালদের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে আমির হোসাইন বলেন, নাটোর বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দালালের মাধ্যমে ঘুষ গ্রহণ করে এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকা অফিসের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকজন সেবাগ্রহীতার মোবাইল ফোনে ফোন দিয়ে আমরা এসব অনিয়ম- দুর্নীতির প্রাথমিক সত্যতা পাই।

দুদকের এই কর্মকর্তা বলেন, এসব বিষয় নিয়ে বিআরটিএ নাটোরের সহকারী পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি (সহকারী পরিচালক) সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের সতর্ক করেছেন। সেই সঙ্গে দালালদের দৌরাত্ম্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
দুদক কর্মকর্তা আমির হোসাইন আরও বলেন, নাটোর বিআরটিএ অফিসের বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করেছি। কাগজপত্র পর্যালোচনা করে আমাদের আজকের অভিযানের বিষয়বস্তু নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব।

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর উপ-সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com