1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

তাহিরপুরে মসজিদে ইফতারি নিয়ে দু”পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ২০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

মসজিদে ইফতারি না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে দু-পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাবেল মিয়া (২৩) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনকে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজমান। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। গ্রামের একাধিক লোক জানান, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া মসজিদে ইফতারি দেন। ইফতারি বিতরণ করার সময় সবাই ইফতারি পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া ইফতারি পাননি।
এনিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে রহিছ মিয়া দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার লোকজন নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে হামলা চালায় এসময় ময়না মিয়ার লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নারী সহ অন্তত ২০জন আহত হয়। তাদের মধ্যে ফেরদৌসা বেগম (৫০), জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়াকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পাবেল মিয়াকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
| সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবেশ বর্তমানে শান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com