1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ছাতকের ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা নিতাই রায়ের মৃত্যুবরণ, পৌর মেয়র সহ বিভিন্ন মহলের শোক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতক শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা নিতাই রায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান ও মা, ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শহরের মধ্যবাজার এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। তার পরিবার সূত্রে জানা জায়, বরাবরের মতো মঙ্গবার সকালে তিনি হাটার জন্য ঘর থেকে বের হন। ফেরার পথে শহরের তাহির প্লাজা এলাকায় ও চাঁদনীঘাট এলাকায় মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে কোনভাবে উঠে নিজ মার্কেট নগর বিপনীর সামনে এসে আবারো মাটিতে লুটে পড়েন তিনি। পরে তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শহরের গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক নিতাই রায় শহরের ব্যবসায়ী মৃত ঋষিবেশ রায়ের পুত্র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সাবেক সভাপতি মহন্ত কুমার রায়ের ছোট ভাই। দুপুরে কেন্দ্রিয় শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আওয়ামীলীগ নেতা নিতাই রায়ের অকাল মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মতো তাকে দেখতে তার বাড়িতে ও শ্মশান ঘাটে ছুটে যান ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব, নিজাম উদ্দিন বুলি, বীর মুক্তিযোদ্ধা গোপাল দে, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম কিরন, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম শহরের গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য. ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক অরুন দাস, নারী নেত্রী শিখা দে, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবুল রায়, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক সত্য রঞ্চন ঘোষ, গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক চম্পু দত্ত, আওয়ামীলীগ নেতা কালীদাস পোদ্দার, প্রধান শিক্ষক হরিদাস রায়, সুমন ধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, সাধারন সম্পাদক দুলন তরফদার, অধ্যাপক হিমাংশু দাস, অধ্যাপক বিপ্লব রায়, পৌর সনাতনী ঐক্য পরিষদের সভাপতি ভাস্কর নাগ, সাধারন সম্পাদক রাজন দাস, সনাতন ধর্মী নেতা নেপাল পাল, দিলীপ চৌধুরী, হরিপদ পোদ্দার, তপন তরফদার, অমর দেবনাথ, প্রনয় কুমার আচার্য মুন্না, ডাঃ করুনা সিন্ধু রায়, সমরজিত কর বাবুল, লক্ষন ঘোষ, স্বপন তরফদার, বিকাশ সাহা, সিন্টু দাস, ব্রজেন্দ্র রায়, গৌতম ঘোষ, লিটন ঘোষ, রাজীব আচার্য্য, বিজয় পোদ্দার, সুষেন দে, বিশ্ব ঘোষ, রানা কর, ডাঃ সজল মোহন ধর, শাওন কুন্ড, নন্দন চৌধুরী, নিশন গোস্বামী, শিবু মালাকার, অধির মালাকার, পীযুষ দাস, সুজীত পাল, গনেশ পোদ্দার প্রমুখ। এদিকে নিতাই রায়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমরেদনা জানিয়েছেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এক বিবৃতিতে বিশিষ্ট ব্যাবসায়ী নিতাই রায়ের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পৃথক বিবৃতিতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিরর, প্যানেল মেয়র তাপস চৌধুরী নিতাই রায়ের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে নিতাউ রায়ের অকাল মৃতুতে গভির শোক প্রকাশ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য ও সাধারন সম্পাদক চম্পু দত্ত। আরো শোক প্রকাশ করেছেন, আওয়ামীলীগ নেতা মিলন সিংহ, রঘুমনি সিংহ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com