1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করলেন আলমগীর হোসেন আকন্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

আসন্ন ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মহিলা ও পুরুষ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

তাঁরা হলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন।

ভাইস চেয়ারম্যান পদে: উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নাসরিন শিখা, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুল হক চৌধুরী আইয়ুব, এ কে এম আলমগীর হোসেন, ইমান উল্লাহ শেখ ইমু, আফসার উদ্দিন ও সৈয়দ মুজিবুর রহমান।

আজ সোমবার (২২ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সহ-সভাপতি একেএম আলমগীর হোসেন আকন্দ প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

তিনি জানান, সংগঠনের স্থানীয়ভাবে সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র তোলা হয়েছিল। সময় সল্পতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ১০২ টি ভোটকেন্দ্র ও ৯৯টি ওয়ার্ডে জনসংযোগ করা সম্ভব হবে না ও নিজেদের দলের মধ্যে কোন্দল না বাড়ানোর জন্য আমি নিজের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ এইচএম কামরুল হাসান প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com