1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
Chicken Road official site: explore real money games and demo mode benefits طرق الدفع السريعة في 1xbet Tunisie: كيف تودع وتسحب أرباحك بأمان কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  ফেনীতে যৌতুক দায়ে গোপনাঙ্গহানীকারী প্রধান আসামি পারভেজ গ্রেপ্তার এসআরবি-৭-গাজীপুর সংবাদ  *ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার মাসুক মিয়া হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান, ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  Casino Online Argentina: aprovecha los mejores bonos y promociones en 2026 Beste Online Casino Nederland 2026: Hoe je snel en veilig kunt storten en uitbetalen ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  Exklusive Einblicke in den VIP Club des Stake Online Casino Österreich

নাটোরের লালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে সালাত ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকাবাসীর আয়োজনে কলসনগর কওমি মাদরাসা মাঠে খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ্রে এই নামাজ অনুষ্ঠিত হয়। এসময় নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন কলসনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।

নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।

রুহুল আমিন নামে মুসল্লি বলেন, প্রচণ্ড গরম ও তাপদাহে বৃষ্টির দেখা নেই। তাই নামাজ পড়ে আল্লাহপাকের কাছে বৃষ্টির জন্য দোয়া চেয়েছি। এত রোদ্রে মানুষ ঘরেও থাকতে পারছে না। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে কুদরতি বৃষ্টি দেন। আব্দুল আওয়াল নামে আরেক মুসল্লি বলেন, গত কয়েক মাসও লালপুরে বৃষ্টির দেখা মেলেনি। প্রচণ্ড রোদ্রে তাপদাহে মানুষ ভোগান্তিতে রয়েছে। বৃষ্টি ছাড়া এ তাপদাহ কিছুতেই কমবে না। সেজন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছি।

আয়োজকরা বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছি। দীর্ঘ দাবদাহের কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজের অংশগ্রহনের জন্য এলাকায় মাইকিং করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com