
মোহাম্মদ মাসুদ
ফেনী জেলার ফেনী মডেল থানার চাঞ্চল্যকর ঘটনায় যৌতুকের দায়ে গোপনাঙ্গহানীকারী মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ পারভেজ’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
২২ সেপ্টেম্বর রাত ৯টায় আভিযানে আসামি মোঃ পারভেজ (২৮), চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআরবি-৭, এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপারএ. আর. এম. মোজাফ্ফর হোসেন লিখিত বার্তায় জানান, মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ পারভেজ (২৮) পিতা- মৃত আবুল কাশেম, সাং-বিরিঞ্চি, থানা-ফেনী, জেলা-ফেনী। আসামিকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে হতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৯২, ২৯ আগস্ট ২০২৬ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন) ২০২৫, এর ১১(খ)/৩০ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি মোঃ পারভেজ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply