1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

পেকুয়ায় নিরীহ লোক দিয়ে বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ টাইম ভিউ

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় রাতের অন্ধকারে নিরীহ লোকদের বলির পাঠা বানিয়ে বনবিভাগকে ফাঁসাতে গভীর রাতে মাটি কেটে ষড়যন্ত্র নেমেছেন বনদস্যুরা।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী টৈটং ইউনিয়নের গুদিকাটা এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে দানু(৩৫)তার স্ত্রী সালেহা বেগম সাংবাদিকদের মুখামুখি হয়ে এসব ষড়যন্ত্রের কথা বলেন। বনদস্যুদের বিরুদ্ধে আইনী সহযোগীতা কামনা করেন।
দানু বলেন, আমি চট্রগ্রাম শহরে থাকি, গতকাল রাত ১০টার দিকে বাড়ীতে আসি, রাত সাড়ে ১১টার দিকে আমার বসতভিটার এক পাশে ধুমধাম আওয়াজ করলে আমার স্ত্রী আমাকে বাহিরে দেখতে বলে। আমি বাহিরে গিয়ে দেখি তালেব, জাকের হোছাইন, মোশারফ সহ অস্ত্র ও কিরিচ নিয়ে ৭/৮জন লোক মাটি কেটে বিলিয়ে দিতে চাইছে কয়েক কড়া মারছিল। আমি আমার স্ত্রীকে তার ভাইদের ফোন করতে বলি, তখন তার ভাই সহ ২০/৩০ লোক নিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। সকালে আমি আমার স্ত্রী বিট কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি। বনবিভাগ ও প্রশাসনকে লিখিত অভিযোগ দিব।
দুপুরের দিকে অন্ধকারের ধারণ করা এক মিনিটের একটি ভিডিও ফেসবুকে দিয়ে প্রচারণা চালাচ্ছে আমি ফরেস্টারকে টাকা দিয়ে পাহাড় কাটতেছি। তালেব আমার কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় ওদেরকে নিয়ে আমাকে ও বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্র নেমেছে।
এসময় দানুর স্ত্রী সালেহা বেগম বলেন, তালেব, জাকের হোছাইন, মোশারফ সহ ৮/১০ জন লোক নিয়ে রাতে আমাদের ফাঁসাতে আমার বসতভিটায় মাটি কাটতে চাই ছিল। আমার ভাইয়েরা ধাওয়া দিলে পালিয়ে যায়।ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে আমরা বনবিভাগকে টাকা দিয়ে মাটি কাটছি।
আমরা বনবিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়ে জানাবো যারা মাটি কাটতে চাইছে তদন্ত যেন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য।
চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দীন বলেন,ওরা আমাকে মৌখিকভাবে জানিয়েছে সরজমিনে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com