1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিঃ রোজ রবিবার জেলা ও দায়রা জজ আদালত, জামালপুর প্রাঙ্গনে সকাল নয়টায় বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এহসানুল হক। জেলা জজ আদালত জামালপুর প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে আবারও জেলা জজ আদালত জামালপুর প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা জজ আদালত জামালপুর প্রাঙ্গনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

অতঃপর জেলা জজ আদালত জামালপুরের তৃতীয় তলায় জগন্নাথ-সোহেল মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মোঃ শহিদুল ইসলাম, স্পেশাল আদালত জামালপুর ও শেরপুরের বিচারক মুহাঃ আবু তাহের, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক মোঃ রফিকুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, জামালপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিজ্ঞ বিচারক মোঃ সুলতান মাহমূদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক, যুগ্ম জেলা জজ সমপর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ, জামালপুর আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর আইনজীবী সমিতির বিজ্ঞ সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মন্টু, বিজ্ঞ পিপি, জিপি, অতিরিক্ত পিপি ও জিপি, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক

রাজু আহমেদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসানাত ইবনে আবেদীন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী জজ, মেলান্দহ মুহাম্মদ আবুল মনছুর ও সহকারী জজ, দেওয়ানগঞ্জ রোজিনা আক্তার। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জেলা লিগ্যাল এইড অফিস মিলনায়তনে নাটিকা পরিবেশিত হয়। দিবসকে কেন্দ্র করে সকল আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আল মামুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com