1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ছাতক উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৪৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা শাখার অন্তর্ভুক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে বুধবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় র‍্যালী শেষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ হিরনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার শ্রমিক নেতা শাহ আলম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক নেতা ওবায়দুল হক শাহীন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ওয়াসিদ আলী, ক্বারী জালাল উদ্দীন, শ্রমিক নেতা আব্দুল হক, শাহাব উদ্দিন, হাবিব উদ্দিন, মস্তাব আলী, আক্তার হোসেন, ইমাম উদ্দিন। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক ফেডারেশন সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক এবং রেস্টুরেন্ট শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন শ্রমিক ছাড়া দেশ অচল। সবার আগে শ্রমিকদের মজুরি পরিশোধ ও বিভিন্ন ভাবে শ্রমিক হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমিকরা আপনার আমার ভাই। একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করবে তার অধিক হলে তাকে ওভারটাইম দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com