1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লিপি বেগম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি। মনোনয়ন পত্র দাখিলে কোন ধরনের ত্রুটি না থাকলে এবং যাচাই-বাচাইয়ে উত্তির্ণ হলেই লিপি বেগম দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। ৫ মে রোববার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র যাচাই-বাচাইয়ের পরই মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল নির্ধারিত হবে। তবে রিটার্নিং অফিসার কর্তৃক সিদ্ধন্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬, ৭ ও ৮ মে পর্যন্ত। আফিল নিস্পত্তি হবে ৯ মে বৃহস্পতিবার। লিপি বেগম বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিন। এসময় তিনি অর্ধলক্ষাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে ছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে থেকে সাধ্য মতো উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন এ জনপ্রতিনিধি। বিগত ৫ বছরে উপজেলার সর্বস্থরের মানুষের কাছে এক প্রিয় মুখ উঠতে সক্ষম হোন তিনি। সাধারন ভোটাররা মনে করেন , প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেও এ বছর আরো বেশী ভোট পেয়ে লিপি বেগম নির্বাচিত হওয়ার সমুহ সম্ভাবনা তেরী হয়েছিল। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী লিপি বেগম তার অনুভুতি ব্যক্ত করে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্যে কোন আনন্দ নেই। প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারলেই তিনি বেশী খুশী হতেন। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com