1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ চার ছিনতাইকারী গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদরের মল্লিকহাটি, কান্দিভিটা, বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা এবং পাবনার চাটমোহর এলাকায় টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদরের মাল্লিকহাটি এলাকার শ্রী অনিমেষ কুমার দাস, কান্দিভিটার সূর্য ইসলাম, বড়াইগ্রাম উপজেলার মেরীগাছার শাহীন প্রামানিক এবং পাবনার চাটমোহর এলাকার রাজু হোসেন।
নাটোর ডিবি পুলিশের ওসি আবু সাদাদ জানান, গত ১৫ মে নাটোরের নলডাঙ্গার মুন্না প্রতিদিনের মতোই তার অটোরিক্সা নিয়ে বের হয়। এরপর নাটোর স্টেশন থেকে বেলা ১১টার দিকে তিনজন যাত্রী নিয়ে তেবাড়িয়া

আখেরের মোড়ের উদ্দেশ্য যায়। মোড়ে পৌঁছানোর আগেই অটোরিক্সায় থাকা তিন যাত্রী গামছা দিয়ে চালক মুন্নার মুখ বেধে মারপিট করে। এরই এক পর্যায়ে তারা অটোরিক্সা ও মুন্নার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে। ঘটনার পর ভিকটিম মুন্না নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত আরও একজন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com