1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ 

গলাচিপা ইউএনও’র উদ্যাগে এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ মূল্যায়ণ পরীক্ষা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৬১ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ইউএনওর উদ্যােগে

এইচএসসি / আলিম পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাই করতে বিশেষ মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) পরীক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো পাবলিক পরীক্ষার আদলে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক পরীক্ষা। গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও আলিমের এক হাজারের বেশি পরিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

জানা গেছে, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে ও মনোবল বাড়াতে প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়। একযোগে উপজেলার মোট ৫টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। ইংরেজি ও গণিত এই দুই বিষয়ে ১০০ নাম্বরের পরীক্ষা নেওয়া হয়। এক ঘন্টা ৩০ মিনিট করে দুইটি বিষয়ে সময় দেওয়া হয় তিন ঘন্টা। পরীক্ষা শেষে উত্তরপত্র ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন কলেজের শিক্ষকদের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

পরীক্ষার বিষয়ে গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, পরীক্ষাভীতি দূর হওয়ার পাশাপাশি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে এ পরীক্ষা।

কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, সরকারি কোনো নির্দেশনা না থাকলেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিজ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পাবলিক পরীক্ষায় একটা ভীতি থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার অভ্যাস করতে ভূমিকা রাখবে এ পরীক্ষা। আমাদের পরিকল্পনা পরীক্ষায় যারা ভালো করবে তাদের জন্য রিভিউ ক্লাস, সংবর্ধনা দেয়া হবে।

বোর্ড পরীক্ষার আদলে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো তদারকি এবং পর্যবেক্ষণ করেন। কেন্দ্রগুলোতে বিভিন্ন কলেজের শিক্ষকরা দায়িত্ব পালন করেন। পরীক্ষাটির তত্ত্বাবধানে ছিলো উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং বাস্তবায়ন করে গলাচিপা স্কিল ল্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com