1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আজিম ভান্ডার দরবারে হযরত কেবলার চন্দ্র বাষির্কী ওরশ শরীফ উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

আজিম ভান্ডার দরবার শরীফের উদ্যোগে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল আধ্যাত্মিক সাধক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও আবদুল আজিম মাইজভান্ডারীর মাসিক ফাতেহা উদযাপিত হয়েছে।

আজ ৫ জুন (বুধবার) চট্টগ্রাম জেলার পটিয়া থানার হুলাইন গ্রামস্থ সিকদার পাড়া নতুন বাড়ির আব্দুর রশীদ ভিলা সংলগ্ন আজীম ভান্ডার দরবার শরীফে গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও আবদুল আজিম মাইজভান্ডীর মাসিক ফাতেহা মহা সমারোহে অনুষ্ঠিত হয়।

বিকেল খতমে গাউছিয়ার মাধ্যমে শুরু হওয়া চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও আবদুল আজিম মাইজভান্ডীর মাসিক ফাতেহায় মধ্যরাতব্যাপী চলে জিকির, ছেমা মাহফিল, বিশেষ মোনাজাত পরিশেষে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও আবদুল আজিম মাইজভান্ডীর মাসিক ফাতেহা শরীফে উপস্থিত ছিলেন আজিম ভান্ডার দরবারের পৃষ্ঠপোষক মোহাম্মদ কমরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আবছার, নুরুল ইসলাম মেম্বার, আবু তৈয়ব বাবুল, মোহাম্মদ আবু ছিদ্দিক, মোহাম্মদ হেলাল, ওহিদুল হক, নাছির, আরিফ, সাদ্দাম, সেলিম ও রুহিতসহ মাইভান্ডার দরবার শরীফের অগনিত মুরিদ, আশেক ও ভক্তগন।

এদিকে গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও আবদুল আজিম মাইজভান্ডীর মাসিক ফাতেহা শরীফে সফল ভাবে পম্পন্ন হওয়ায় আজিম ভান্ডার দরবার শরীফের পক্ষে দরবারের পৃষ্ঠপোষক জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার চীফ রিপোর্টার শাহাদাত হোসেন রাসেল, ইঞ্জিনিয়ার হুমায়ুন রশীদ জুয়েল ও রশীদ আবরার সকলের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com