
সৈয়দ মুনিরুল হক নোবেল:
বদলীজনিত কারণে জামালপুর থেকে বিদায় নিলেন একজন নীতিবান বিচারক আবুল মনছুর। যাকে বিদায় জানাতে গিয়ে জামালপুর রেলওয়ে স্টেশনে এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জামালপুর জেলা জজ আদালতের অন্তর্গত মেলান্দহ আদালতের সহকারী জজ মোঃ আবুল মনছুরকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে দল বেধে এসেছিল উনার ভক্ত অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং অধিকাংশ বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
জানা যায়, বিজ্ঞ সহকারী জজ আবুল মনছুর প্রধানমন্ত্রী ও মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক স্বচ্ছতার ভিত্তিতে ও অতিদ্রুততার সাথে স্বাধীনভাবে ন্যায়বিচার সম্পন্ন করে গেছেন। কোন অপশক্তির কাছে তিনি যেমন মাথা নত করেননি তেমনি কোনপ্রকার দূর্নীতিকেও প্রশ্রয় দেননি। তার এই অল্পসময়ের কর্মকালে তিনি বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকল মহলের ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। সকলকে কাঁদিয়ে জামালপুর থেকে বদলী হয়ে তিনি চলে গেলেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তাকে নিয়ে একসময় ধীরে ধীরে ট্রেনটি চলতে শুরু করলো আর পিছনে হাত তুলে অপলক তাকিয়ে রইলো তার গুণগ্রাহী অশ্রুসিক্ত জামালপুরবাসী মানুষের দল। এক অশ্রুসজল বিদায়ের সাক্ষী হয়ে রইল জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনটি।
Leave a Reply