1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে ট্রাকসহ ২২০ বস্তা ভারতীয় চিনি পুলিশের জব্ধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৯১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেটের বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাইপাস রোড় সংলগ্ন পেট্টোল পাম্পের সামন থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ড ১২-৫২০৭) বোঝাই ২২০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে ট্রাক সহ চিনি জব্ধ করেছে বিশ্বনাথ থানা পুলিশ। রোববার (২৩ জুন) রাতে ছাতক থেকে চিনি বোঝাই করে নিয়ে যাওয়স ট্রাক ও ট্রাকের মধ্যে থাকা ২২০ বস্তা চিনি বিশ্বনাথ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। বিশ্বনাথ থানার এ এস আই আবু সালেহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম চিনি উদ্ধার করে জব্ধ করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক সাথে তিনটি ট্রাক পণ্য বোঝাই হয়ে বিশ্বনাথ-রশিদপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পৌর শহরের কারিকোনা গ্রামের বাইপাস সড়কের পার্শ্ববর্তী পেট্টোল পাম্পের সামনে আটক করে থানা পুলিশ। এরপর পুলিশ তল্লাশি করে দুটি ট্রাকে চাল পাওয়া গেলে সেগুলোকে ছেড়ে দেয়। আর ওই ট্রাকে চিনি হওয়ায় সেটি জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়। ট্রাক সহ ২২০ বস্তা চিনি জব্দের পর থেকে সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, চলছে দরকষাকষি। ছেড়ে দেওয়া দুটি ট্রাকে চাল ছিল না চিনি ছিল এনিয়ে রয়েছে নানা মন্তব্য। স্থানীয় একাধিক সুত্র থেকে জানা গেছে, ভারতে থেকে অবৈধ পথে আসা চিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন বর্ডার এলাকা থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে চিনি বোঝাই ট্রাকগুলো ওই অবৈধ কাজের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’ ব্যবহার করে আসছে। মাঝে মধ্যে দু/এক বার বিশ্বনাথ থানা পুলিশ ভারতীয় চিনি জব্ধ করলেও বেশিভাগ সময়ই ওই সড়ক দিয়ে পাচার কারীরা ভারত থেকে নিয়ে আসা চিনির সাথে শাড়ী কাপড়, কসমেটিক্স, ফুচকা পরিবহন করছেন। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, চিনি বোঝাই ট্রাক জব্দের পর, চিনির মালিক দাবীদার পক্ষের লোকজন আমাদেরকে কিছু কাগজপত্র দিয়েছেন।একটি বার্তার মাধ্যমে আমরা সেই কাগজপত্র গুলো তদন্তের জন্য ছাতক থানায় প্রেরণ করেছি। সেই রির্পোট পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নিয়েই পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com