
সেলিম মাহবুব,সিলেট:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে কার আগে কে নৌকায় বালু লোড করবে এ নিয়ে দু’নৌকার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম আব্দুন নুর (৩৫)। সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আব্দুল করিমের পুত্র। সোমবার সকালে জাফলং নয়াবস্তি সংলগ্ন পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার মূল অপরাধি হোসেন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রমিক হোসেন মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তমখা’র পুত্র। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো জাফলং এলাকায় পিয়াইন নদীতে নৌকা নিয়ে শ্রমিকের কাজ করতে যায় তারা। নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হোসেনের আঘাতে আব্দুর নূর নদীতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজি করে নদী থেকে আব্দুর নূরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে পুলিশ সোপর্দ করেন। কার আগে কে নৌকায় বালু লোড করবে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রাপ্তসুত্রে জানা গেছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পিপিএম জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে। জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে থেকে মৃতদেহ উদ্ধার করত সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ মর্গে পাঠানো হয়। ঘটনায় জড়িত হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply