1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

দুমকীতে দিনে দুপুরে ছাগল চুরি, আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকীতে দিনে দুপুরে ছাগল চুরির সময় হাতেনাতে এলেন প্যাদা, মো: রুবেল হাওলাদার ও মো: সম্রাট শিকদার নামে ৩ জন আন্ত:জেলা চোরচক্রের সদস্যকে আটক করেছে দুমকী থানা পুলিশ। এসময় একটি সিএনজি জব্দ করা হয়। ছাগল দু’টির মালিক উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়ার মাদ্রাসা ব্রীজ এলাকার মো: জাকির হোসেন।

চোর চক্রের মূলহোতা এলেন প্যাদা পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা এলাকার ইউনুস প্যাদার ছেলে। এছাড়াও তার নামে বরিশালের বন্দর থানা, কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা, ঝালকাঠির নলছিটি থানা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় ২টি সহ মোট ৬টি মামলা রয়েছে। অপর আসামী সিএনজি ড্রাইভার রুবেল হাওলাদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরের কেওরা ইউনিয়নের পাকমোহর বড়বাড়ি। তিনি মৃত. আ: রব হাওলাদারের ছেলে। তার নামে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় মামলা রয়েছে। ৩ নম্বর আসামী সম্রাট শিকদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটির মুখিয়া এলাকায়। সে রফিক শিকদারের ছেলে।

সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ও ওসি (তদন্ত) মোহাম্মদ শফিউর রহমানের তদারকীতে ৪নং বিট অফিসার এসআই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ নামের এলাকা থেকে ২টি বাদামী রংয়ের ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ ওই ৩ সদস্যকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, “সংশ্লিষ্ট আইনে আটক আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com