1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

শহরের বজ্রাপুর হাজীপাড়ায় নিরীহ মা-মেয়েকে পিটিয়ে বাড়িঘর থেকে উচ্ছেদ করল সন্ত্রাসীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :

জামালপুর শহরের বজ্রাপুর হাজীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ মা-মেয়েকে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় অভিযোগ করলেও প্রভাবশালী সন্ত্রাসীদের চাপে মামলা নেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ করেছে বজ্রাপুর হাজীপাড়া নিবাসী মৃত হাছেন আলীর স্ত্রী বৃদ্ধা বিধবা মোছাঃ ফিরোজা বেগম ও তার মেয়ে আনন্দ।

তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগষ্ট সরকার পতনের পর শহরজুড়ে নৈরাজ্যের অংশ হিসেবে গোলাম মোস্তফা টিক্কা ও তার নেতৃত্বাধীন একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের বাড়িঘরে হামলা চালিয়ে মৃত হাছেন আলীর ছেলেকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। তাদের কবল থেকে বাঁচতে মোঃ ফিরোজ মিয়া পালিয়ে গেলে সন্ত্রাসীরা বিধবা বৃদ্ধা মোছাঃ ফিরোজা বেগম ও তার মেয়ে আনন্দকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেয়। এদিকে বাড়ি থেকে উচ্ছেদের পরও থানার কার্যক্রম না থাকায় তারা কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও তখন জাতীয় দৈনিক কালের কন্ঠসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় গত ১০ অক্টোবর তারিখে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গত শুক্রবার দুপুরে মা-মেয়ে তাদের বাড়িঘরে ফিরলে গোলাম মোস্তফা টিক্কার নেতৃত্বে অন্যান্য সন্ত্রাসীরা ঐক্যবদ্ধভাবে হামলা চালিয়ে বৃদ্ধা বিধবা মোছাঃ ফিরোজা বেগম ও তার মেয়ে আনন্দকে বেধড়ক পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এদিকে এ বিষয়ে জামালপুর থানায় বজ্রাপুর হাজীপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে গোলাম মোস্তফা টিক্কা, ডাকপাড়া গ্রামের সালামের ছেলে মোঃ বিপ্লব, মৃত হযরত আলীর ছেলে মোঃ ভুট্টু, মোঃ মুকুল, মৃত হোসোন আলীর ছেলে মোজাম্মেল, বাগদিপাড়া গ্রামের মৃত দুলালের ছেলে মোঃ রনি (গুড্ডু), মুকুলের ছেলে নিলয়, ভুট্টুর ছেলে সেতু, গোলাম মোস্তফা টিক্কার স্ত্রী বিউটি, ভুট্টুর স্ত্রী নাছিমা, গোলাম মোস্তফা টিক্কার মেয়ে সিনথিয়া, রাবিকুলের স্ত্রী মোছাঃ নিপা, গোলাম মোস্তফা টিক্কার মেয়ে সারিকা, গেন্দার ছেলে অপুসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২জনকে আসামী করে অভিযোগ দিলেও প্রভাবশালী এক নেতার নগ্ন হস্তক্ষেপে মামলা আমলে নেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ সন্ত্রাসী হামলার শিকার মা ও মেয়ের। অপরদিকে এ হামলার ঘটনায় বজ্রাপুর হাজীপাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে এবং আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com