1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

মান্নান মেম্বার ও শ্যামকালার নিয়ন্ত্রনে গোয়াইনঘাটের চোরাচালান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়ানঘাট সীমান্ত এখন চোরচালানের স্বর্গরাজ্য। সেই রাজ্যর নিয়ন্ত্রক এখন রাজনৈতিক লেবাসধারী বেশ কয়েকজন। এদের সকলের পরিচয় পুলিশ কিংবা বিজিবির লাইনম্যান হিসাবে। প্রতিমাসে চোরাচালানের এই লাইনম্যান আবার রদবদল করে সংশ্লিষ্ট থানার ওসি, সার্কেল এসপি, জেলা উত্তর ডিবির নিয়োগপ্রাপ্ত ওসি ও বিজিবির বিভিন্ন ক্যাম্প কামান্ডাররা। যার ফলে রেঞ্জ ডিআইজি, বা জেলার এসপি কোন নির্দেশ বা আদেশ কার্যকর হচ্ছেনা গোয়াইনঘাট থানা এলাকায়। গত ২৩ সেপ্টেম্বর সিলেট রেঞ্জে ডিআইজি মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় এসব সীমান্তের চোরাচালান বন্ধ করতে জেলার এসপিদের কঠিন নির্দেশনা দিয়ে ছিলেন। কিন্তু কোন নির্দেশনাই আমলে নেয়নি গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল ও সার্কেল সাহিদুল ইসলাম। তবে চোরাচালান বন্ধের বদলে পাল্টেছে চোরাচালান সচল রাখারার নিত্য নতুন কৌশল। আগে প্রতি মাসে সীমান্তেরঘাট অলিখিত ইজারা দেওয়া হতো মাসিক ২০/২৫ লাখ টাকার বিনিময়ে। কিন্তু এখন চলছে কমিশনের খেলা। গতকাল সরেজমিন গোয়াইনঘাট এলাকায় গেলে নতুন করে উঠে আসে চোরাচালান নতুন নিয়ন্ত্রকদের নাম। এরা বেশীর ভাগই জাতীয়তাবাদী বিএনপির রাজনৈতীক লেবাসদারী। আগে যেসব চোরাচালানের লাইন নিয়ন্ত্রণক করতো স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের নেতারা। গত ৫ আগষ্টের পরে এসব লাইন নিয়ন্ত্রন করছেন যুবদল, শ্রমিকদলের কতিপয় কিছু পাতি নেতা। যদিও চোরাচালানে অভিযোগে জেলা বিএনপি বেশ কয়েকজন দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করেছে। উপজেলার পূর্বজাফলং সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ করেন আব্দুল মান্নান উরফে মান্নান মেম্বার। তিনি জাফলং গুচ্ছগ্রামের সাদ্দাম রুহির ছেলে। তিনি চোরাচালানের মাঠে এখনও অপ্রতিরোধ্য। গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। এই মান্নান মেম্বার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তার বাহিনীতে আছেন, রিয়াজুল, সিরাজুল, সেলিম আহমদ, রবিসহ আরো কয়েকজন। মান্নান গ্রুপের সদস্যরা স্থানীয় থানার ওসি সরকার তোফায়েল ও জেলা উত্তর ডিবির ওসির নামে চোরাচালানের টাকা উত্তোলন করেন। এরা প্রতিবস্তা চিনি থেকে ২ শত টাকা চাঁদা নেয়। এর মধ্যে ১শত টাকা প্রশাসনের জন্য বরাদ্ধ আর ১শত টাকা মান্নানের। এরকম প্রতিদিন কয়েক হাজার বস্তা চিনি সীমান্ত দিয়ে বাংলদেশে প্রবেশ করছে। প্রতিকার্টন কিট ৫শত টাকা, কসমেটিক্স প্রতি কার্টন ১ হাজার টাকা করে নিচ্ছে মান্নান ওতার গ্রুপের সদস্যরা। পূর্ব জাফলং সীমান্তে নলজুরি, তামাবিল স্থলবন্দর, আমতলা, সোনাটিলা, সংগ্রাম পুঞ্জি, লালমাটি, সাইনবোর্ড, ক্যাম্প ক্যান্টিন, জিরো পয়েন্ট, সিড়িঘাট পর্যন্ত মান্নান মেম্বারের একক নিয়ন্ত্রনে চলে চোরাচালান। এসব স্পটে বিজিবির লাইনম্যান হিসাবে টাকা আাদায় করেন। মান্নানের স্পষ্ট বক্তব্য পুলিশের কাছ থেকে কমিশনে লাইন এনে ব্যবসা করছি এসপি, ডিআইজির কিছু করার নাই। অপর দিকে উপজেলার মাতুরতল, সোনারহাট, পান্তুমাই, বাবুর কোনা এলাকার চোরাচালানের একক নিয়ন্ত্রন সাবেক যুবলীগ নেতা হাতিরখাল গ্রামের হাতিরখাল গোচর গ্রামের মশাহিদ আলীর ছেলে কালামিয়া উরফে শ্যামকালা। শ্যামকালা থানা ও জেলা উত্তর ডিবির ওসির নিয়োগকৃত লাইনম্যান। যুবলীগ থেকে যুবদলে পদ পেতে তিনি ১০ লাখ টাকার একটি গোপনে চুক্তি করেছে এই কালা মিয়া। বর্ডারে দায়িত্বে থাকা বিজিবির সামন দিয়ে এসব চোরাচালানের পন্য দেশে প্রবেশ করলেও টাকার কাছে সকলেই ম্যানেজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com