1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিস্ফোরক মামলায় সিংহশ্রী ইউপি চেয়ারম্যান গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনোয়ার পারভেজ খোকন (৫০), কাপাসিয়া উপজেলার কুরিয়াদী গ্রামের
ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউপি চেয়ারম্যান। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে। ওসি জানান, গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানায় আনোয়ার পারভেজ খোকনের বিরুদ্ধে মামলা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ার পারভেজ খোকন এক স্বজন জানান, আজ সিংহশ্রী ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ হবে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ এসে পরিষদ ভবনের পাশে একটি স্থান থেকে তুলে নিয়ে যান। মামলার এজাহার সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com