1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

রাণীশংকৈলে নবধারা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবধারা বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবধারা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান

আহমদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা ট্রাক ও ট্যাংকেলোড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি

মোকসেদ আলী,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রাজিউর রহমান প্রমূখ। এছাড়াও স্কুলের-শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com